নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে এক নারী’সহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নলুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- ওই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও সদর উপজেলার সফিপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে শাহিন আলম (৩৯)।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য’সহ জেসমিন ও শাহিনকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সোহেল/এমবি





