নড়াইলে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৫ নভেম্বর) সকালে ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন সহ অন্যান্যরা।

সভায় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, সম্পাদক সৈয়দ মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সৈয়দ খায়রুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ ছদরউদ্দীন শামিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম খান প্রমুখ।

এসময় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্বা, ব্যবসায়ী, আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিলু/এমএম