রাজধানীর মিরপুরের দারুসসালাম থানায় এবি ব্যাংকের এটিএম বুথ থেকে আবু সালেহ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় এ লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, আবু সালেহ হাওলাদার এটিএম বুথের সিকিউরিটির দ্বায়িত্ব পালনরত অবস্থায় টুল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরো বলেন, আবু সালেহ স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হয়।

তার মৃত্যু দেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

জেইউ/এসএইচ