সরস্বতী পূজায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্তরা। এ সময় দুটি প্রতিষ্ঠানের দুটি সরকারি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১২টায় দিকে এ ঘটান ঘটে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম খান জানান, পূজায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা অধ্যক্ষের বাসায় হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।
তারা অধ্যক্ষের মোবাইল ও ল্যাপটপ কেড়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। রাত ১টার দিকে র্যাব-৯ এর একটি দলও ঘটনাস্থলে যায়।
ইআর





