চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামে অস্ত্র ও গুলিসহ রুস্তম আলী (৩২) নামে একব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। রুস্তম আলী তিওরবিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, এক খবরের ভিত্তিতে অস্ত্র ও গুলিসহ রুস্তম আলীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এমই





