পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নদীতে পড়ে সুষ্মিতা মুখার্জী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সুষ্মিতা পটুয়াখালীর বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের তপন মুখার্জীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গনমান গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা সুষ্মিতা বৃহস্পতিবার সকালে সন্ধ্যানদীর পাড় ঘেঁষা বড়বাড়ি নামক স্থানে যায়। এ সময় পাড় থেকে সে নদীতে পড়ে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে তার মৃতদেহ উদ্ধার করে। সে বরিশালের মেহেন্দিগঞ্জে খালা বাড়ি থেকে উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এআই





