ফেনী থেকে অপহৃত শিশু মুশফিক সৌরভকে (১০) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। এসময় ৩ অপহরণকারীকেও আটক করা হয়।
শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অপহরণকারীরা হলেন- মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩০), আবুল কালাম (৩২) ও শাহিন (২৫)।
র্যাব-৭ জানায়, ১৮ জুলাই ফেনীর সদরের মোটবী এলাকার ইতালী প্রবাসী সাইদুল হকের ছেলে সৌরভকে অপহরণকারীরা স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে শিশুটির বাবা সাইদুল হক র্যাব-৭ ফেনীর ক্যাম্পের কাছে অভিযোগ করে। র্যাব সদস্যরা এক সপ্তাহ পর ফেনী-চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করে।
র্যাব-৭ ফেনীর ক্যাম্পের উপ পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





