রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) দুপুর ৩টার পরে এই ভূমিকম্প অনুভূত হয়।
জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সেখানে রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৩ মিনিটে ভারতের গোহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে রিক্টার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এমবি





