সাতক্ষীরার দু’টি পৌরসভায় তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৩ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এরা হলেন-সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম, কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলিনুর রহমান।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

এমকে