সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষানচড় গ্রামের মোড়ল বাড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় তাদের ওপর এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
আহতরা হলেন- সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থক সোনামদ্দি মোড়লের ছেলে শামসুল হক মোড়ল ও তার স্ত্রী আমিন নেছা।
আহত শামসুল হক মোড়ল জানান, রাতে মুখোশপড়া সন্ত্রাসীরা বাড়িতে এসে তাদের কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা করা হবে।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএম





