কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের সাড়ে তিন নম্বর স্লুইচ গেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফের সাড়ে তিন নম্বর স্লুইচ গেট এলাকায় অবস্থান নেয়।

এ সময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে একটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

এমএনজে