বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল খসড়ার কিছু পর্যবেক্ষণ এবং দ্য পোর্ট (অ্যামেনমেন্ট) অ্যাক্ট, ২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
জেআই





