পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।

বুধবার (০৯ মার্চ) সকাল ৯টা থেকে নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।

সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি।

পাটকলগুলোতে চরমভাবে কাঁচা পাটের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমিকরা সপ্তাহের মজুরি সপ্তাহে পায় না। ইতোমধ্যে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি।

বুধবার বেলা ১১টা পর্যন্ত ক্রিসেন্ট, ইস্টার্ন , আলীম জুট, প্লাটিনাম ও স্টার জুটসহ খুলনাঞ্চলের আটটি মিল এ কর্মসূচি পালন করবে, যোগ করেন তিনি।

ওএফ