রাজধানীতে মসজিদের ভেতর মুয়াজ্জিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে দু’টি ইসলামী সংগঠন।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ওলামা মাশায়েক আইম্মহ পরিষদ’ ও ‘ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ’ পৃথক মানববন্ধন করে।
এসময় বক্তারা বলেন, মসজিদের ভেতরে যারা মুয়াজ্জিন হত্যা করেছে, তারা ইসলামী ব্যক্তিদের বিনাশে মাঠে নেমেছে। এর পেছনে অাছে সাম্র্যাজ্যবাদ ও ইহুদিবাদ। তারা বিশ্বব্যাপী সন্ত্রাস উস্কে দিয়ে মুসলিমদের হত্যায় তৎপর।
মুয়াজ্জিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিভিন্ন সময় দেশে সংঘটিত সব গুম-খুনের বিচার দাবি জানান বক্তারা।
এসটি





