রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া এলাকায় ১ যুবককে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার সময় এ ঘটনা ঘটে। যুবকটির নাম শফিকুল ইসলাম (৩৩)।
শফিকুল জানান,আমি নয়া বাজার জিন্দাবাজারে মায়ের দোয়া পেপার হাউজে কাজ করি।রাত আনুমানিক ৯টার সময় কাজের প্রয়োজনে সাড়ে তিন লাখ নিয়ে উত্তরায় যাচ্ছিলাম। এ সময় আমি গুলিস্তান এলাকার ফুলবাড়িয়ায় প্রভাতী বাস কাউন্টারের সামনে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারীর একটি দল আমার মাথায় আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমার মাথায় তিনটি সেলাই লেগেছে।
এব্যাপারে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান,ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, এমআর, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)[/b]
জাতীয়
রাজধানীতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া এলাকায় ১ যুবককে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার সময় এ ঘটনা ঘটে। যুবকটির নাম শফিকুল ইসলাম (৩৩)।