মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়াগামী একটি বাসের চাপায় হৃদয় হোসেন (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (০১ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হৃদয় শিবালয় উপজেলার হিজুলিয়া গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হল সুপার মার্কেটের কসমেটিক্স ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে বাড়ি থেকে রিকশায় করে মুশুরিয়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন হৃদয়। পথে পাটুরিয়াগামী জেআর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জানান, হৃদয়ের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওএফ