মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র্যা লি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে মফিজুর রহমান মুক্তমঞ্চে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক চৈতন্য কুমার দাস, সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট রফিক-উল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মো. আসকার আলী।
এর আগে জেলা প্রশাসক ফিতা কেটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। মেলায় মোট ২০ স্টল স্থান পেয়েছে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই