নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় জেএমবি সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. শওকত রাসেলের এই রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী তাদের রিমাণ্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘কর্ণফুলী থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমাণ্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এমকে





