যমুনা নদীতে ৫২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে পাবনার বেড়া বাজারে মানুষের ভিড় জমে যায়।
গতকাল মঙ্গলবার বিকেলে বেড়া বাজারে ৫২ কেজি ওজনের এই বাঘা আইড় মাছ বিক্রির জন্য আনা হয়।
স্থানীয় ব্যবসায়ী ওমর ফকির ৭৫০ টাকা কেজিদরে ৩৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী আবদুস সালাম জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলিরচর এলাকায় যমুনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
তিনি জেলেদের কাছ থেকে ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। বিকেলে সেটি বেড়া বাজারে বিক্রির জন্য আনেন। পরে মাছটি ৭৫০ টাকা কেজিদরে বিক্রি করে দেন।
মাছের ক্রেতা ওমর ফকির বলেন, ‘এত বড় মাছ আগে দেখিনি। অনেকটা শখের বশেই মাছটি কিনেছি। বাজারে মাছটি আনার পর সেটি দেখার জন্য মানুষের ভিড় জমে যায়।’
এমবি





