রাজধানীর মগবাজার রেইনবো ক্রসিংয়ের নিচের কালভার্ট থেকে যুবকের লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার বিকেল ৩টায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালভার্টের নিচে পানি থেকে ডুবরি দিয়ে অজ্ঞাত পরিচয় (২৫) ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের গেঞ্জি।
জানা যায়, বর্তমানে যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছন।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





