গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও চার জন।

বুধবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গার ঝালিঙ্গি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়হান ও কোড়েল মিয়া। তারা দু’জনই বগুড়া শহরের চেলোপাড়ার বাসিন্দা।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গাইবান্ধা থেকে পলাশবাড়িগামী একটি ট্রাক ঢোলভাঙ্গার ঝালিঙ্গি নামক স্থানে বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিযে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রায়হান ও কোড়েল মিয়া নিহত হন। আহত হন আরও চার যাত্রী। তাদের গাইবান্ধা ও পলাশবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেআই