রাজধানীর মুগদা থানায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক কনস্টেবল এবং এক নারী পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০ টার দিকে থানা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ককটেল থানার সীমানা প্রাচীরে বিস্ফোরিত হয়। থানার পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী পথচারী আহত হন। অপর দুটি ককটেল থানার ভেতরে বিস্ফোরিত হয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আশেপাশের এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে।

মতিঝিল জোনের উপ-কমিশনার দাবি করেছেন, থানায় ককটেল বিস্ফোরণে পুলিশের কেউ আহত হননি। তবে অন্য সূত্র নিশ্চিত করেছে যে, একজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন।

পুলিশেরে ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।

জেএ