জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা বাজারে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান।৭টি দোকানে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও ব্যবসায়ীরা দাবি করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গোলাম মাওলা রনি জানান, রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে কালমেঘা বাজারে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাজারের ব্যবসায়ী আসাদুল হকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইআর