উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা সহ তিনজন পাচারকারীকে আটক করেন। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেন।

আটকৃতরা হল রাজাপালং মাছকারিয়া গ্রামের আব্দুল মাবুদের ছেলে সোহেল (২৮), দক্ষিন ক্লাশ পাড়া গ্রামের মৃত আবদু সালামের ছেলে আবু ছিদ্দিক, টেকনাফের শাপলাপুর গ্রামের মৃত ইসহাকের ছেলে নবী হোসেন।

এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। গতকাল রবিবার দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে সহকারী উপ-পরিদশর্ক নাজমুল হক জানিয়েছেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

 

মানিক/জেড