সুপ্রিমকোর্টের মুল ফটকে অবস্থিত গ্রীকমুর্তি অপসারণ করতে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছেন আইনজীবীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ মুর্তি সরাতে প্রধান বিচারপতি এসকে সিনহার প্রতি আহবান জানান তারা।

বুধবার ( ১৭ মে ) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মুর্তি অপসারণের দাবীতে তারা মানববন্ধন করেন।

বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, এদেশে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধানোর জন্য সুপ্রিমকোর্টে এটি স্থাপন করা হয়েছে। ১৯৪৭-৪৮ সালে সুপ্রিমকোর্ট স্থাপনের পর থেকে এখানে কোনো মুর্তি নির্মান করা হয়নি। এই বিচারপতি এসে এখানে মুর্তি স্থাপন করে তার নিজের ভাবমুর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করেন আইনজীবীরা।

তারা বলেন, জাতীয় ঈদগাহ ময়দানের সামনে এরকম মুর্তি বসানো যড়যন্ত্র মুলক। সুপ্রিমকোর্টের নকশার কোথাও মুর্তি নেই দাবী করে আইনজীবীরা বলেন, ৯৮ভাগ মুসলিম দেশের এ ধরনের মুর্তি  স্থাপন যড়যন্ত্রের শামিল। মুর্তিটি তারাতারি সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে সরাতে প্রধানমন্ত্রীর প্রতিও আহবান জানায় আইনজীবীরা।

অ্যাডভোকেট আশরাফ উজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

এমই