পূর্ব শত্রুতার জের ধরে জেলার কালিয়া ডাকবাংলো এলাকায় ফরিদ (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিক এঘটনা ঘটেছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার কালিয়া উপজেলার সীতারামপুর চরবালিয়া এলাকার ফরিদ (২৫) এর সাথে একই উপজেলার চরবেন্দা গ্রামের সালাম শেখের সাথে জমিজমা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
ফরিদ রাত সাড়ে সাতটার দিক কালিয়া বাজার থেকে নিজ বাড়ির উদেশ্যে ডাকবাংলো এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে সালাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফরিদকে হত্যা করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আসামী সালামকে পুলিশ আটক করেছে।
এমআইএস





