পরিত্যক্ত একটি ককটেল কুপিয়েছেন শ্রমিকরা। আর এতেই ঘটে যাওয়া বিস্ফোরণে আহত হয়েছন ৪ নারী শ্রমিক। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সালমা বেগম (৫০),আম্বিয়া বেগম (৪০),রত্না বেগম (২০) হিরণ বাসি (৪০)। এদের মধ্যে সালমা বেগমের অবস্থা গুরুতর। তারা সবাই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা জানান,তারা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় লাল টেপে মোড়ানো একটি কৌটায় কোদালের ঘা লাগলে সঙ্গে সঙ্গেই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার পর অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
ককটেল কুপিয়ে ৪ নারী আহত
পরিত্যক্ত একটি ককটেল কুপিয়েছেন শ্রমিকরা। আর এতেই ঘটে যাওয়া বিস্ফোরণে আহত হয়েছন ৪ নারী শ্রমিক। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-





