বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আগামী ২ এবং ৩ জুলাই (শুক্র ও শনিবার) দেশে আসবে।

মার্কিন টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে শুক্রবার এবং অবশিষ্ট ১৩ লাখ ডোজ আসবে শনিবার।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌঁছাবে। দ্বিতীয় চালান শনিবার সকালে আসবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এ টিকা গ্রহণ করতে যথাসময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এইচএন