বাংলা ভাষা ও সাহিত্যের পরিচর্যার দায়িত্ব পালন করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যখন উদাসীনতা ফুটে ওঠে তখনই বাংলা একাডেমির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে?
মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে জানাতে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে লেখা হয়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম জন্মবার্ষিকী’।
বিজ্ঞপ্তির শেষে উপ-পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেনের নাম রয়েছে।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জমান খানের নাম রয়েছে স্বাগত বক্তা হিসেবে। এছাড়া উক্ত অনুষ্ঠানে অধ্যাপক জুলফিকার মতিন এবং এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামও উপস্থিত থাকবেন।
কেএইচ





