হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুজাফ্ফরপুর এলাকা থেকে দেশিয় তৈরি একটি অস্ত্রসহ আলাউদ্দিন প্রকাশ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন একই এলাকার জাফর আলী তালুকদার বাড়ীর মৃত আবদুল হাফেজের ছেলে।
হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালম আজাদ বলেন, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মুজাফ্ফরপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি ১টি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





