কীর্তনখোলা নদীর ভাঙ্গনে বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া চারটি বসত ঘর বিলীন হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটার দিকে এই ভাঙ্গনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা আইয়ূব হোসেন জানান, এক মাসের বেশী সময় ধরে কীর্তনখোলার ভাঙ্গনে চরবাড়িয়া ইউনিয়নে বসত ঘর, ফসলী জমি, স্থাপনা বিলীন হচ্ছে। যার ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে দশটার দিকে সরদার বাড়ির জলিল সরদার, সেকান্দার সরদার, কাজল সরদার ও কাদের সরদারের বসত ঘর কীর্তনখোলায় বিলীন হয়।এসময় বসত ঘরের মালামাল সরাতে গিয়ে ১০/১২ জন কীর্তনখোলা নদীতে পড়ে যায়। পরবর্তীতে তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

উদ্ধারকারীদের কয়েকজন নদীতে পড়ে গেলেও পরবর্তীতে তাদের খোঁজ মিলেছে বলে জানালেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজি মাহাবুবুর রহমান।

ওসি আরও জানান, রবিবার সকাল সাড়ে দশটায় বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই