ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার এলাকার সড়কে চালককে অজ্ঞান করে সিএনজি অটোরিকশা চুরির সময় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণধোলাই দেওয়া হয়েছে। এসময় অজ্ঞান পার্টির সদস্য আব্দুল মতিন (৩৫) ও রফিকুল ইসলাম (২৫) কে জনতা গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক নান্নু সন্ধ্যার দিকে তার অটোরিকশা নিয়ে সেখানে আসেন। এ সময় অজ্ঞান পার্টির ওই সদস্যরা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে কৌশলে তাকে খাইয়ে অচেতন করে অটোরিকশাটি চুরি করার চেষ্টা করে।

পরে স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে তাদের ধরে গণধোলাই দিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

এমকে