সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৮ দশমিক ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বিপদসীমা ধরা হয়।
কিন্তু শুক্রবার সকাল ৯টায় সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে ৮ দশমিক ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৬টায় ১২৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরো জানান, সিলেটের উজানে অমলিসদে পানির চাপ রয়েছে। এ পানি নামলে সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে। তবে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার সুনামগঞ্জে সামগ্রীভাবে বন্যা ধরা যায় না। তবে সুরমা নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে।
জেলা প্রশাসক (ডিসি) মো. সাবিরুল ইসলাম জানান, এখনও সুনামগঞ্জ এলাকায় বন্যা হিসেবে ধরা যায় না। তবে জেলার ১১টি উপজেলা ইউএনওদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ব্যাপারে জেলা প্রসাশন সজাগ রয়েছে।
তবে সম্ভাব্য বন্যা মোকাবেলা জেলা প্রসাশন প্রস্তুত রয়েছে। বিকেল ৫টায় ডিসি অফিসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হবে বলেও জানান জেলা প্রশাসক।
এমএনজে





