নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো বটি দিয়ে চাচা আকমলের (৩০) গলাকেটে হত্যা করেছে ভাতিজা সুমন।
সোমবার (০৯ মে) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকমলের বাবার নাম বলাই গণি। ঘাতক সুমনের বাবার নাম সাদেক।
এসএম





