ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস (৩৫) পোস্ট ট্রাস্ট এনজিওর ফেনী সদর উপজেলার দায়িত্বে ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ফেনী থেকে বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে একটি নোয়া মাইক্রোবাস ইউনুসের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দাগনভূঞা থানা ওসি আসলাম শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমআর





