নারায়নগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে নিশা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
খুন হওয়া গৃহবধু নিশা নবীগঞ্জ এলাকার কুয়েত প্রবাসী তাইজুল ইসলামের স্ত্রী। নিশার ননদের স্বামী আতাউর রহমানের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ আলী জানান, গৃহবধূর শরীরে ৩টি ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডআই





