জেলার সদর এলাকা থেকে শুক্রবার রাত ৯টার দিকে বেচাকেনার সময় চার কোটি টাকা মূল্যের ৪০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৮ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহায়তায় সদর উপজেলার চর গোবিন্দপুর উত্তরকান্দি এলাকায় বরিশাল সদর কোম্পানি এই অভিযান চালায়। এসময় একই এলাকার মৃত কালাই ভূঁইয়ার ছেলে আজিজুল ভূঁইয়া (৪৫) ও শিবচর উপজেলার মৃত হাজী আবু তাহের ফরাজির ছেলে মনিরুজ্জামান টুকু ফরাজিকে (৫০) আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশে কষ্টিপাথরের মূর্তি পাচার হচ্ছে, যা রোধ করতে র্যাব-৮ ক্রমাগত গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
জেআই





