চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে জগুন বিবি(৫২) নামে বিধবা এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
জগুন বিবি ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের মতিন নগর গ্রামের আনারস টিলা এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতবুধবার (১৩ জুলাই) রাতে সেহেরী খাওয়ার জন্য উঠেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে ঘরের দরজা ভেঙ্গে হত্যাকারীরা ঘরে ঢুকে জবাই করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা থানায় খবর দিলে ভূজপুর থানার ওসি একেএম লিয়াকত আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। কিছুদিন আগে কে বা করা জগুন বিবিকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছিল বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মো. রুস্তম আলী।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান ভূজপুর থানার এস আই মো. হেলাল উদ্দিন সরকার।
ওএফ





