দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় মো. শরিফুল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদরাসা এলাকায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
শরিফুল উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের বাবা মো. মোফাজ্জল হোসেন জানান, মোফাজ্জল শুক্রবার বিকেলে ব্যাটারী চালিত রিকশা ভ্যান নিয়ে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। পরে খবর পেয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন তার বাবা।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজম হোসেন প্রধান জানান, রাতে বাড়ির ফেরার সময় পথচারীরা উপজেলার ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদরাসা সংলগ্ন এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পরনে ছিল শার্ট ও লুঙ্গি। ভোরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, পরিবারে লোকজন এসে লাশ সনাক্ত করেছেন। দুর্বৃত্তরা শরিফুল ইসলামকে হত্যা করে ব্যাটারী চালিত রিকশা ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএনজে





