খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা কলেজ এর হাজী মুহাম্মদ মহসিন সমাজ সেবা ক্লাব এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় গুইমারা কলেজের হলরুমে প্রভাষক কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করেন গুইমারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন।
ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করানো হয়। এসময় প্যাথোলজিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক ও চুমকি ডালী।
এছাড়াও অন্যান্যের মধ্যে হাজী মুহাম্মদ মহসিন সমাজ সেবা ক্লাবের প্রধান প্রভাষক জিতু বড়ুয়া সহ কলেজের প্রভাষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বকর/এমএনজে





