নব্বইউর্দ্ধ বৃদ্ধ হাশেম আলী পেশায় একজন গামছা বিক্রেতা।সারাদিনে গামছা বিক্রি করে যা উপার্যন করেন তা দিয়ে সংসার চলেনা। ফলে অভাব অনটনের সাথে নিত্যই তার বসবাস। সংসারে সব থেকেও যেন তার কেউ নেই।
তাই দু’বেলা দু মুঠো ভাত আর ঘরে অসুস্থ্য স্ত্রীচিকিৎসা খরচ চালাতে তাকে গামছা কাধে ছুটে বেড়াতে হয় বিভিন্ন এলাকায়। কুষ্টিয়ার বিভিন্ন হাটে-বাজারে দেখা মেলে এই গামছা বিক্রেতা হাশেম আলীর।
হাশেম আলী বলেন, নিজের সম্বল বলতে কিছুই নেই। গামছা বিক্রি করে প্রতিদিন এক থেকে দেড়শ টাকা আয় হয়। এ দিয়েই কোন মতে সংসার চালাতে হয়। বয়সের ভারে নুয়্যাএই বৃদ্ধ জানান, দীর্ঘ ৭০ বছর ধরে গামছা বিক্রি করেন তিনি।
কুষ্টিয়া ছাড়াও খুলনা, যশোর, নাটোরসহ সব জেলায় কমবেশি গামছা বিক্রি করতে যেতে হয় তাকে। হাশেম আলী পাশ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুর কারিগর পাড়ার মৃত রব্বান কারিগরের ছেলে।
এআই





