নীলফামারী সীমান্তে খলিল (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (১৫ জানুয়ারি) মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের সমসের আলীর ছেলে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে থাকা বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খলিল ফেনসিডিল ব্যবসায়ী ছিল। মরদেহ ফেরত চেয়ে ভুজারী পাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।

দুপুরের পর উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিএসএফ মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি। 

এমবি