নওগাঁর রাণীনগরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পারইল গ্রামের মৃত-কছিমুদ্দীনের ছেলে আব্দুল মজিদ (৩৫), উত্তর রাজাপুর গ্রামের মৃত-শ্যামচাঁদ মোল্লার ছেলে হাবিব মোল্লা (৪৫), বিলপালশা গ্রামের মৃত-সবতুল্লা প্রামানিকের ছেলে আজাদ (৩৭), বেদলা গ্রামের মৃত-গোলাম আলী মন্ডলের ছেলে এমদাদুল হক (৪৮)। শনিবার গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাাফিজুর রহমান জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার পারইল ইউপির বানিয়াপাড়া গ্রামের লোকমান হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল মজিদ (৩৫), হাবিব মোল্লা (৪৫), মোঃ আজাদ (৩৭) ও এমদাদুল হক (৪৮)কে গ্রেফতার করা হয়েছে।।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। উল্লেখ্য, ২৬ মে শুক্রবার দিনগত রাতে বানিয়াপাড়া গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এক ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ও মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি কাপড়চোপড়সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
জেড





