বরিশাল নগরীর জিয়া সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে সড়কের পাশে থাকা ওই মরদেহটি স্থানীয়রা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাতাল মর্গে পাঠায়।

এম বিল্লাহ