মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চর মকিমপুর গ্রামে মাজুন বেপারী (৪৫) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছে।
নিহত মাজুন দক্ষিণ চর মকিমপুর গ্রামের মৃত. বিশু বেপারীর ছেলে। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়না তদন্তের জন্য মৃতদেহ মানিকগঞ্জ হাসপাতলে পাঠানো হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাজুন বেপারী রাত ৯ টার দিকে পীরের বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়।
আজ সকালে বাড়ির থেকে একটু দুরে তার মৃতদেহ দেখতে পায় স্বজন ও প্রতিবেশীরা। তার মুখে ও গাড়ের কাছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এক প্রবাসী দুঃখ মিয়ার স্ত্রী হাদিয়া বেগমের সাথে পরোক্রীয়া ঘটনায় মাজুন বেপারী খুন হয়েছে বলে পুলিশের কাছে পরিবারের সদস্যরা দাবি করেছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে হাদিয়া বেগম তার তিন সন্তান নিয়ে পালিয়ে গেছে।
প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে মাজুন বেপারীকে হত্যা করা হয়েছে।
হাদিয়া বেগমের ভাই টুটুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এসএইচ





