চট্টগ্রামে এক বাসযাত্রীর পায়ুপথ হতে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মো. আব্দুল হামিদ(৫০) নামে ঐ যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সোয়া ১টায় নগরীর কর্ণফুলী সেতু এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো
হয়। আচরণ সন্দেহজনক হওয়াতে আব্দুল হামিদের শরীরে তল্লাশি চালিয়ে পায়ুপথে রাখা ৯৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এআই