রাজধানীর বিমানবন্দর এলাকায় দুই বাসের চাপায় মৃত্যু হয়েছে রনি দি কস্টা (২৬) নামে এক যুবকের।
বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১২টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার হ্যান্ডি দি কস্টার ছেলে। তিনি ফার্মগেটের তেজকুনিপাড়ায় থেকে রাজধানীর আবাসিক একটি হোটেলে কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, জানা গেছে দুইবাসের চাপায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমআর





