সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় দু'জনের মৃত্যু হয়েছে।তারা সম্পর্কে নানি ও নাতি বলে জানা গেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, সকালে নানি ও নাতি ঘুরকা বেলতলা বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলেন।
এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর