নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৫)। তাঁর বাড়ি রূপগঞ্জের চনপাড়ায়। তিনি পেশায় হকার ছিলেন বলে পরিবারের ভাষ্য।
খোরশেদকে আজ সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
খোরশেদকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর ভাই পরিচয় দেওয়া আবদুল মান্নান। তাঁর ভাষ্য, সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা খোরশেদকে হত্যা করেছে।
হাসপাতাল সূত্র জানায়, খোরশেদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমই





