যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে জামাল উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে উপজেলার রামপুর মাঠে কাজ করছিলেন জামাল। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়নাল হক এ তথ্য জানিয়েছেন।
ওএফ





